উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের ক্ষত এখনো ভুলতে পারেননি দেশটির অনেক সমর্থক। সেই হতাশারই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।সম্প্রতি একটি গাড়ির গ্যারেজে গেলে সেখানে মালিকের সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা হয় মেদিনার। তবে গ্যারেজ মালিক তাকে যে আর্জেন্টিনা দলের খেলোয়াড়, তা বুঝতে পারেননি। ফলে মেদিনার সামনেই জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা করতে থাকেন তিনি।আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, গ্যারেজে মেদিনাকে মাতের কাপ দিয়ে আপ্যায়ন করা হয়। ওই কাপে আর্জেন্টিনা দলের তিনটি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা দেখে গ্যারেজ মালিক ফাইনালের প্রসঙ্গ তোলেন।একপর্যায়ে তিনি দাবি করেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা ইচ্ছা করেই স্পেনের কাছে ফাইনাল ছেড়ে দিয়েছেন। মেদিনা নিজের পরিচয় প্রকাশ না করে বরং তাকে আরও বিস্তারিত বলতে বলেন। প্রায় এক ঘণ্টা ধরে গ্যারেজ মালিকের অভিযোগ শোনেন তিনি।মেদিনার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি বলেন, ‘আমরা ম্যাচটা ছেড়ে দিয়েছি, আমরা ম্যাচটা ছুড়ে দিয়েছি।’ তবে কিছুক্ষণ পরই প্রকাশ পায় আসল ঘটনা। পাশের একটি বেকারি থেকে বের হওয়া এক নারী মেদিনাকে চিনে ফেলেন। পরে তিনি গ্যারেজ মালিকের সঙ্গীকে বিষয়টি জানালে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যান।মেদিনাকে দেখে ওই নারী আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে মেদিনা নিজেই তার কাছে গিয়ে বলেন, ‘কেঁদো না। আমরা কিছুই ছেড়ে দিইনি। আমরা জিততে চেয়েছিলাম।’ এরপর আবেগঘন মুহূর্তে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টাইন সমর্থকদের মনে থাকা হতাশা ও আবেগের একটি ভিন্ন চিত্রই তুলে ধরেছে মেদিনার এই অভিজ্ঞতা।স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট