উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সিদ্ধান্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।দলীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট ওই নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এখন সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।দীর্ঘদিন ধরে বিএনপির শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মির্জা ফখরুল। দলের মহাসচিব হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, নির্বাচন ও জাতীয় ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টিও রাষ্ট্রপতি পদে তাকে বিবেচনার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে বলে সূত্রটি জানিয়েছে।বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। ফলে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে তিনি দলটির মহাসচিবের দায়িত্ব পান। এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।রাজনীতিতে দীর্ঘ পথচলায় মির্জা ফখরুল বিভিন্ন সময় কারাবরণ ও রাজনৈতিক মামলার মুখোমুখি হয়েছেন। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তিনি দলের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।রাষ্ট্রপতি পদে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরটি এমন সময়ে সামনে এলো, যখন নতুন সরকারের নেতৃত্বে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি।স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট