উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সারা দেশে নানা কর্মসূচি পালিত হলেও দিনটি রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ, জুলাই যোদ্ধাদের উপর হামলা, শিক্ষাঙ্গনে সন্ত্রাসসহ নানা ইস্যুতে ছিল ঘটনাবহুল।এছাড়াও পালিয়ে যাওয়ার পর এই প্রথমবার সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ আ.লীগ। এতে অনলাইনে যুক্ত ছিলেন নিষিদ্ধ শেখ হাসিনা। এই সময় তিনি জানান, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডকুমেন্টারি ঘিরে উত্তেজনারাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়। উপস্থিত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের একাংশ অভিযোগ করেন, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা ও কয়েকজন নেতার ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয়নি।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনা করে ডকুমেন্টারির ত্রুটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়।এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার অভিযোগ করেন, ডকুমেন্টারির প্রতিবাদ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সামনেই তাকে মারধর করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্ষুব্ধ পক্ষকে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়। একই সঙ্গে তিনি দাবি করেন, বিরোধী পক্ষ পূর্বপরিকল্পিতভাবেই অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল।এনসিপির কড়া সমালোচনাজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির নেতারা সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।১১ দলীয় জোটের এ সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিকভাবে তাদের পতন শুরু হয়ে গেছে। তিনি গণভোটের রায় বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন।এদিকে এক সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার। তার দাবি, সেই সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার প্রশ্নে আপসের পথ বেছে নিয়েছে।জাতীয় ঐক্যের আহ্বানপ্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা ছিল। মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক শক্তিগুলোর উচিত পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে একসঙ্গে কাজ করা।এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদল হামলা করছে দাবি করে ছাত্র গণজমায়েত করেছে শিবির। কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে শিবির সভাপতি বলেন, ছাত্র শিবির পাল্টা প্রতিরোধ গড়লে পালানোর পথ খুঁজে পাবেনা ছাত্রদল। বাংলাদেশ সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে ভারতএদিকে ভারত সরকার বাংলাদেশ সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা জোরদারের উদ্যোগ নিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রায় ৪০টি নতুন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো (এসআইবি) ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান, সংঘবদ্ধ অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।ভিসা জালিয়াতি নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতাএদিন ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা জারি করে।হাইকমিশন জানায়, প্রতারকরা কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। তারা স্পষ্ট করে জানায়, কোনো কর্মকর্তা ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসার প্রতিশ্রুতি দেন না কিংবা অর্থ দাবি করেন না। সন্দেহজনক যোগাযোগ বা প্রতারণার শিকার হলে প্রমাণসহ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।স্কাই টাইমস / এমএ/ ০৫ আগস্ট