উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন নতুন করে জোরদার হয়েছে। ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।এই দাবিতে রাজধানী রাঁচির জয়পাল সিংমুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। তার এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি), ফলে আন্দোলনে নতুন গতি এসেছে।আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক গাফিলতির কারণে বারবার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।দেবেন্দ্রনাথ মাহাতো জানান, গত মাসে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আন্দোলনের সূচনা হয়। তিনি বলেন, ৫ জুলাই আন্দোলন শুরু করার পর ৭ জুলাই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং ৮ জুলাই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পরে ২০ জুলাই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে বিভিন্ন অনিয়মের প্রমাণ উপস্থাপন করা হলে সরকার বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নেয়।তবে তার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিক্ষোভ চললেও রাজ্য সরকার ও জেপিএসসি এখনো শিক্ষার্থীদের উদ্বেগের কার্যকর সমাধান দিতে পারেনি।ছাত্রনেতা আরও জানান, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাবেন।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট