উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।রোববার (২ আগস্ট) সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এ ঘটনা ঘটে। আটক রেজাউল করিম গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের বাসিন্দা।কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কারাগারের আরপি চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিস্তারিত তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এরপর তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়।তিনি আরও জানান, রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত কার্যক্রম চালানো হচ্ছে।স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট