উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাইমস অব ইন্ডিয়া ||
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ পর্যালোচনার সুপারিশ করেছে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মানবিক নীতি, আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং ভারতের নিজস্ব আইনি কাঠামোর মধ্যে থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছে দেশটি।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের লোকসভায় ‘ভবিষ্যতে ভারত–বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক নবম প্রতিবেদন উপস্থাপন করে সংসদীয় কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধও যথাযথভাবে বিবেচনায় নেওয়া উচিত।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সংসদীয় কমিটির মতে, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ভারতের আন্তর্জাতিক অঙ্গীকার, মানবিক মূল্যবোধ এবং আইনি বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।একই প্রতিবেদনে বাংলাদেশে সীমিত ভারতীয় ভিসা কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিটি বলেছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে ভিসা সেবা স্বাভাবিক করা উচিত, যাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়। এ ছাড়া ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কার্যকর কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভিসা-সংক্রান্ত নীতি নিয়মিত পর্যালোচনা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা যায়।উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত তাদের কনস্যুলার কার্যক্রম সীমিত করে। বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্র কিছু স্বাভাবিক করা হয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই