উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
বাস ও টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি কিংবা কল্যাণ তহবিলের নামে অর্থ আদায়ের অভিযোগ বন্ধে বিএনপির নেতাকর্মীদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি, সালিশ বাণিজ্য বা অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাশেদ খাঁন বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। বাস-টেম্পো স্ট্যান্ডে কল্যাণ তহবিলের নামে চালক ও শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, অল্প আয়ের মানুষদের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এ ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে।তিনি আরও বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কোথাও সালিশ বসানো বা ব্যক্তিগত স্বার্থে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি।নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপরও প্রভাব ফেলে। তাই সবাইকে সৎভাবে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিশ্রম করে উপার্জন করতে হবে, কোনো ধরনের চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়ানো যাবে না।তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরল জীবনযাপন ও জনবান্ধব রাজনীতিকে অনুসরণ করা উচিত। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানান তিনি।সামনের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল থেকেও নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দেন রাশেদ খাঁন। তিনি বলেন, দলীয় বিভক্তি বা এমন কোনো কর্মকাণ্ড, যা বিএনপির ভোট কমিয়ে দিতে পারে, তা বরদাশত করা হবে না। প্রয়োজন হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই