উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দফায় দফায় সময়সূচি পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা জানানো হলেও পরে ২৮ জুলাইয়ের পর যে কোনো দিন প্রকাশের পরিকল্পনা করা হয়। শেষ পর্যন্ত আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ঘোষণা দিয়েছে, আগামী ১০ আগস্ট ফল প্রকাশ করা হবে।বারবার তারিখ পরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করছেন, ফলাফল আশানুরূপ না হওয়ায় প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে শিক্ষা বোর্ড এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।ফল খারাপ হওয়ার আশঙ্কা?গত কয়েক বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে এসএসসিতে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এর আগের বছরগুলোতে এ হার ছিল তুলনামূলক বেশি। ফলে এবার ফলাফল আরও কম হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।দেশের বিভিন্ন জেলার একাধিক পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ করে গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নে ফেলের হার তুলনামূলক বেশি হতে পারে। কয়েকজন পরীক্ষক জানান, ইসলাম শিক্ষা ও জীববিজ্ঞানের মতো বিষয়েও প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।একজন গণিত পরীক্ষক জানান, তার মূল্যায়ন করা ২২৫টি খাতার মধ্যে ৪৩ জন ফেল করেছেন। আরেকজন পরীক্ষক বলেন, কারিগরি শিক্ষার গণিত বিষয়ের ৩৫০টি খাতার মধ্যে প্রায় ২৯০টিতেই অকৃতকার্য শিক্ষার্থী ছিলেন।একজন প্রধান পরীক্ষক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, তিনি প্রায় ছয় হাজার খাতা মূল্যায়ন করেছেন এবং সেখানে ফেলের সংখ্যা অর্ধেকের কাছাকাছি ছিল।বোর্ডের ব্যাখ্যাআন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, কিছু পরীক্ষকের অভিজ্ঞতার ভিত্তিতে সারাদেশের ফলাফল সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।তার ভাষায়, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফেলের হার বেশি হতে পারে, আবার অন্য প্রতিষ্ঠানে পাসের হার বেশি হতে পারে। তাই সীমিত সংখ্যক পরীক্ষকের অভিজ্ঞতা দিয়ে সামগ্রিক ফলাফল মূল্যায়ন করা সম্ভব নয়।তিনি আরও বলেন, ফলাফল পরিবর্তন বা নম্বর বাড়ানোর মতো কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল নিয়ে যেসব গুঞ্জন ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো সত্যতা নেই।বিলম্বের কারণ কী?শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব এসএসসির ফল প্রস্তুতের কাজেও পড়েছে। এ কারণেই ফল প্রকাশে বিলম্ব হয়েছে বলে দাবি তাদের।১০ আগস্ট ফল প্রকাশআন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ইতোমধ্যে জানিয়েছে, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সেদিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন।এদিকে ফল প্রকাশে বিলম্ব এবং সম্ভাব্য ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দিয়ে আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই