উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। হামলার পর ছাত্রদলের নেত্রী মানসুরা আলমের একটি ফেসবুক পোস্টকে ঘিরে এনসিপির নেতাকর্মীরা তাঁর পুরোনো ছবি ব্যাপকভাবে শেয়ার করছেন। এছাড়াও খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির উপর আ.লীগের বিভিন্ন হামলার ছবি নতুন করে ফেসবুকে ভাইরাল হচ্ছে।এনসিপির নেতাকর্মী মানসুরা আলমের যে ছবিটি শেয়ার করছেন, সেটি আ.লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা বলে উল্লেখ করা হচ্ছে। ছবির সঙ্গে যুক্ত ক্যাপশনে লেখা হয়, "প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কটু মস্তব্য করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরোধী দলীয় ছাত্র সংগঠন ছাত্রদলকে রাম্তায় গণপিটুনি দেয়। এসময় হামলাকারীদেরকে বলতে শুনা যায়- মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করলে এভাবেই রাস্তায় কঠিন জবাব দেয়া হবে। এবিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন- বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাউকে মারধর করলে তার দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ নিবে না, ছাত্রলীগের কেউ এই হামলার সাথে জড়িত নয়।"এনসিপি নেতাদের দাবি, হবিগঞ্জে হামলার পর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে হামলার পক্ষে অবস্থান নিচ্ছেন তা খুবই দুঃখজনক। অতিতে আ.লীগও এভাবে হামলা করে বিএনপির বিরুদ্ধে একি বক্তব্য দিতে আমরা দেখেছি। এদিকে ছাত্রদল নেত্রী মানসুরা আলম তাঁর ফেসবুকে আহমেদ অরিত্র নামের একজনের একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে লেখা ছিল, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ পেয়েছিলেন ৪৫ হাজার ৫৬৮ ভোট।জি কে গউছ জয়ী হন ৯৬ হাজার ৭৮০ ভোটে।ভোটের ব্যবধানটা আবার পড়েন ৯৬ হাজার ৭৮০ ভোট। আওয়ামিলীগের তখন ভরা যৌবন। একবার পুলিশ বিজিবি র্যাব মিলে জি কে গউছকে গ্রেফতার করতে যায়। স্থানীয় জনতা ঢাল-শরকি, বর্শা-বল্লম দিয়ে দুইদিন লড়াই করে। পরে গ্রেফতার না করেই তারা ফেরত আসে।আওয়ামী আমলে টানা তিনবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়। এর ভিতর দুইবার জেলের ভিতর থেকেই।আর আপনি এরকম এক মাটিতে গিয়ে জি কে গউছকে গালাগাল করে আসবেন। তার স্ত্রীকে জঘন্য ভাষায় আক্রমণ করবেন। আর তার কোনো প্রতিক্রিয়া হবে না? হবিগঞ্জের মানুষ তো দূরে থাক। ওখানকার মাটিও জি কে গউছকে ভালোবাসে। আর তুমি দুইদিনের বাছুর সেই মাটিতে গিয়ে জি কে গউছকে আক্রমণ করবা। এহ!এদিকে এনসিপি নেত্রী মনিরা শারমিন এক ফেসবুক পোস্টে বলেন, ছাত্রদল শুধু এই হামলার পক্ষে মতোৎপাদনই করতেছে না, তারা রীতিমতো এই হামলা সেলিব্রেট করতেছে।ঠিক ছাত্রলীগের মত।ছাত্রদলের এই সন্ত্রাসই বিএনপির পতনের কারণ হবে।স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই