উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।নির্দেশনায় বলা হয়, হবিগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৯ জুলাই (বুধবার) দেশব্যাপী দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতে এনসিপির সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।জরুরি সাংগঠনিক নির্দেশনাটিতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষর করেন।এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ তোলে দলটি। হামলায় কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হওয়ার পাশাপাশি দলীয় মিডিয়া টিমের একটি গাড়ি ভাঙচুর এবং ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই