উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এমন দাবি করেন, তাদের হয় বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই, নয়তো তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে। তার ভাষ্য, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল।সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জনগণের সমর্থনের ভিত্তিতে বিএনপি সরকার গঠন করেছে। জনগণের ভোটে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছে এবং অতীতেও পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।স্কাই টাইমস / এমএ / ২৭ জুলাই