উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
যুক্তরাষ্ট্রে কুমড়া ফুলের দাম দেখে বিস্মিত হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রবাসী বাংলাদেশি আবরার শামিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আমেরিকায় এই প্রথম কুমড়া ফুল দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন। তবে দাম জানার পর সেই উচ্ছ্বাস মুহূর্তেই মিলিয়ে যায়।আবরার শামিন লেখেন, এক প্যাকেটে ২৪টি কুমড়া ফুল দেখে তাঁর মনে হয়েছিল, এগুলো দিয়ে মুচমুচে বড়া বানিয়ে খাবেন। আনন্দের মুহূর্তটি পরিবারের সঙ্গেও ভাগাভাগি করতে তিনি ছবিও তুলে দেশের ফ্যামিলি গ্রুপে পাঠান।তবে প্যাকেটে দাম প্রথমে খেয়াল না করায় তিনি ধারণা করেছিলেন, সর্বোচ্চ ১০ থেকে ১২ ডলার হতে পারে। কিন্তু বিলিং কাউন্টারে গিয়ে জানতে পারেন, ২৪টি কুমড়া ফুলের দাম ২০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৫০০ টাকার সমান।এত দাম শুনে শেষ পর্যন্ত কুমড়া ফুল না কিনেই ফিরে আসেন তিনি। প্রবাসীদের অনেকেই মন্তব্য করেছেন, দেশে সহজলভ্য ও তুলনামূলক সস্তা এই কুমড়া ফুল বিদেশে একটি বিশেষায়িত পণ্য হিসেবে বিক্রি হওয়ায় এর দাম অনেক বেশি। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ২৭ জুলাই