উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।শনিবার (২৫ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষের যৌথ ঘোষণায় আন্দোলন শেষ করার সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।পরে এক সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে জানান, সরকার তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের ইতিবাচক অবস্থানের পরিপ্রেক্ষিতেই তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।সিজেপির নেতারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল তাদের প্রধান দাবি, যা ইতোমধ্যে পূরণ হয়েছে। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলাগুলো প্রত্যাহার এবং মেডিকেল ভর্তি পরীক্ষা ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলোর জেরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার দাবিও সরকার গ্রহণ করেছে।সৌরভ দাস বলেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তাই সব আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।স্কাই টাইমস/এমএ /২৫ জুলাই