উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়েছে জনগণ। ভবিষ্যতে কেউ যদি আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, জনগণ তাদের বিরুদ্ধেও একইভাবে অবস্থান নেবে।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছ থেকে একটি অভিন্ন দাবি শুনেছেন—গণভোটে দেওয়া জনমতের পূর্ণ বাস্তবায়ন। তিনি দাবি করেন, নির্বাচন ও গণভোটের সময় রাজনৈতিক দলগুলো জনগণের কাছে সমর্থন চেয়েছিল এবং জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সেই সমর্থন দিয়েছে। এখন জনগণ সেই রায়ের বাস্তব প্রতিফলন দেখতে চায়।তিনি আরও বলেন, জনগণ আর কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা মেনে নেবে না। গণভোটের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।স্কাই টাইমস / এমএ / ২৫ জুলাই