উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যেই সরকারের অবস্থান জনগণের, বিশেষ করে তরুণদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে মোদি বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন। তাই সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, সংস্কার ও পদক্ষেপ সহজ ভাষায় রিলস, শর্ট ভিডিও এবং অন্যান্য ডিজিটাল কনটেন্টের মাধ্যমে তুলে ধরতে হবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী প্রথমে মন্ত্রীদের কাছে জানতে চান, কারা নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন। পরে তিনি সবাইকে তরুণদের আগ্রহের বিষয় বিবেচনায় রেখে সংক্ষিপ্ত ও তথ্যসমৃদ্ধ ভিডিও কনটেন্ট তৈরি করার পরামর্শ দেন।এদিকে একই দিনে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নেওয়া এবং ভবিষ্যতে বাস্তবায়নের পরিকল্পনায় থাকা বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন নরেন্দ্র মোদি। পোস্টে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের গৃহীত উদ্যোগগুলোর বিস্তারিত উল্লেখ করা হয়।সরকারের এই ডিজিটাল যোগাযোগ কৌশলকে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।স্কাই টাইমস / এমএ / ২৫ জুলাই