উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আন্দোলনে আহত সমর্থকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। বিশেষ করে দিল্লি পুলিশের অভিযানে আহত নারী আন্দোলনকারীদের প্রতি তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, তাদের আরও ভালোভাবে সুরক্ষা দিতে না পারার দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপক লেখেন, "আমাদের সব সমর্থকের কাছে, বিশেষ করে যেসব নারীকে পুরুষ পুলিশ সদস্যরা নির্মমভাবে মারধর করেছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।"তিনি আরও বলেন, "আমরা আরও ভালো করতে পারতাম। দিল্লি পুলিশের অমানবিক আচরণ থেকে আপনাদের রক্ষা করতে আমি আরও কার্যকর ভূমিকা রাখতে পারতাম।"অভিজিৎ দীপক অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রক্ষা করতেই সরকার কঠোর অবস্থান নিয়েছে। তার দাবি, ধর্মেন্দ্র প্রধানের দায়ে ২০ জনের বেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন মন্ত্রীকে বাঁচাতে সরকার আরও অনেক তরুণ শিক্ষার্থীর রক্ত ঝরাতেও প্রস্তুত ছিল।আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, যারা আহত হয়েছেন তারা যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলতে এবং ক্ষমা চাইতে চান।পোস্টের শেষাংশে অভিজিৎ দীপক লিখেছেন, "আমরা পিছু হটব না। আপনাদের সবার জন্য আমাদের লড়াই চলবে।"এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।স্কাই টাইমস/ এমএ/ ২৫ জুলাই