উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনাটি নিয়ে দলের অবস্থান ও ঘটনার পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাকে সংবর্ধনা জানান।বক্তব্যে আব্দুল খালেক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং আলোচিত বিয়ের ঘটনা নিয়ে দলীয়ভাবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই তরুণী নিজেই অন্য কোথাও বিয়ে না করে গাজী নজরুল ইসলামের সেবায় জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন।তিনি আরও দাবি করেন, মেয়েটির এমন অবস্থানের কারণে তার পরিবার শেষ পর্যন্ত তাদের বাড়িতেই বিয়ের ব্যবস্থা করে। তবে তিনি এ ঘটনাকে ‘অসামাজিক’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, এটি নৈতিকতার প্রশ্ন নয়, বরং সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়নি।আব্দুল খালেক জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা বিবেচনায় গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।উল্লেখ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয় এবং জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।স্কাই টাইমস / এমএ / ২৪ জুলাই