উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ভারতে চলমান প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত থাকলেও আন্দোলনকারীদের দাবি এখনো মেনে নেয়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু আন্দোলন বন্ধ করতে না পেরে হঠাৎ করে গভীর রাতে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন বাংলাদেশের শেখ হাসিনার মত মায়া কান্না দেখাচ্ছেন। আবেগঘন বক্তব্য দেন, কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কোন কথাই বলেননি। যা নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন মোদি। এইসময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন।তবে বিরোধী দল ও আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ মোদির এই বার্তাকে আন্তরিক না বলে সমালোচনা করছে। তাদের অভিযোগ, একদিকে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে সহানুভূতি প্রকাশ করছেন, অন্যদিকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা অব্যাহত রয়েছে।ঠিক একইভাবে শেখ হাসিনাও ২৪ এর জুলাই আন্দোলনের সময় সংবাদ সম্মেলনে এসে মায়া কান্না দেখান। আবার শিক্ষার্থীদেরকে হত্যা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। বিক্ষোভকারীদের দাবি, শুধু আশ্বাস নয়, শিক্ষামন্ত্রীল পদত্যাগ করতে হবে ও প্রশ্নফাঁসের দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া দমনমূলক পদক্ষেপ বন্ধ করতে হবে। এছাড়া শিক্ষা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানানো হচ্ছে।এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আন্দোলনকারীরা বলছেন, বাস্তব পদক্ষেপ না দেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে সহানুভূতির বার্তা দিলেও আন্দোলনের মূল দাবিগুলোর বিষয়ে এখনো দৃশ্যমান কোনো সিদ্ধান্ত না আসায় সরকারকে ঘিরে সমালোচনা আরও বাড়ছে।এদিকে আগামীকাল ভারতজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই