উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
সাতক্ষীরার শ্যামনগরে এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল করে জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের এক স্থানীয় নেতা। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর এভাবে দল ছাড়লেন এ নেতা। যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ি গ্রামে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করেন মো. দেলোয়ার হোসেন। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের পর দেলোয়ার হোসেন দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং প্রকাশ্যে জামায়াতের সব সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন।দেলোয়ার হোসেন বলেন, “সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে বিষয়টি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকেই দলীয় সব দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের দাবি, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। উল্লেখ্য, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরে জামায়াতে ইসলামী নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে। এর পর থেকেই সাতক্ষীরায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই