উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
চলমান শিক্ষার্থী আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্ট প্রকাশ করেছে বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস।কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টটির শিরোনাম দেওয়া হয়েছে "The 'Gayab' Jodi" (গায়েব জুটি)। পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি ব্যবহার করে বড় অক্ষরে "MISSING" লেখা হয়েছে।পোস্টারটির নিচে লেখা রয়েছে, "When accountability knock they disappear"—অর্থাৎ, জবাবদিহির সময় এলেই তারা উধাও হয়ে যান।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চলমান শিক্ষার্থী আন্দোলন, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে কংগ্রেস এই প্রচারণা চালিয়েছে। বিরোধী দলটির অভিযোগ, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি জনগণের প্রশ্নের জবাব দিচ্ছেন না।অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এ পোস্টের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।সম্প্রতি দিল্লির যন্তরমন্তরে চলমান আন্দোলনকে ঘিরে কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। শিক্ষার্থী আন্দোলন, সংসদের অচলাবস্থা এবং বিরোধী দলগুলোর ধারাবাহিক সমালোচনার মধ্যেই কংগ্রেসের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই