উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে চিঠির একটি অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগ।চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয়ভাবে তদন্ত চালানো হয়। সেই তদন্তে তার ‘নৈতিক স্থলন’ প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবহিত করার পাশাপাশি তার সংসদ সদস্য পদ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই