উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও প্রকাশের পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমপি নজরুলকে এক নারীর সঙ্গে রাজধানীর একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। এছাড়াও হোটেলের লবিতে ওই নারীর সাথে আপত্তিকর কাজ করতে দেখা যায়। এছাড়াও আরেকটি ভিডিওও প্রকাশিত হয়েছে, তবে সেটির অবস্থান শনাক্ত করা যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি হোটেলের রিসেপশনে দায়িত্বরত কর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর ভেতরে প্রবেশ করেন। পরে হোটেলের লবিতেও তার সঙ্গে থাকা নারীর উপস্থিতি দেখা যায়।এর আগে গত ২০ জুলাইও গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়। সে সময় লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বা তার প্রতিনিধিদের নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে নৈতিক স্থলনের দায়ে জামায়াত তাকে বহিস্কার করেছে এবং এমপি পদ থেকে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে। স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই