উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
ভারজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সংহতি প্রকাশ করছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করছেন, আবার কেউ সরাসরি আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন।এমনই এক উদ্যোগে মুম্বাইয়ের দাদার এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে যান অভিনেত্রী আয়েশা খান। তবে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই পুলিশ তাকে আটক করে।পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আটকের বিষয়টি নিশ্চিত করেন ‘ধুরন্ধর’ খ্যাত এই অভিনেত্রী। তার পোস্টের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।ভারতের বিভিন্ন অঞ্চলে চলমান শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আন্দোলনস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়েছে।স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই