উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা মি. বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা এবং কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।ছবির ক্যাপশনে মি. বিস্ট লিখেছেন, "আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন।"বিশ্বজুড়ে বিলাসবহুল ও ব্যয়বহুল ভিডিওর জন্য পরিচিত হলেও নিজের বিয়ের অনুষ্ঠানটি একেবারেই ব্যক্তিগতভাবে আয়োজন করেন এই জনপ্রিয় তারকা। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন স্বজনের উপস্থিতিতে শান্ত ও ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।বিয়ের পোশাকেও ছিল পরিমিত সৌন্দর্যের ছাপ। কনে থিয়া বয়সেন আইভরি ও নুড রঙের সমন্বয়ে ফুল ও লেসের সূক্ষ্ম নকশায় তৈরি একটি মার্জিত গাউন পরেছিলেন। অন্যদিকে বর মি. বিস্টের পরনে ছিল সাদা টুক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার এবং কালো বো-টাই—যা তার সাজে যোগ করেছে ধ্রুপদী আভিজাত্য।স্কাই টাইমস / এমএ / ২২জুলাই