উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণের সম্পদ ও স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের মতামত, পরামর্শ ও সমর্থনকে গুরুত্ব দিয়েই সমতা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপি। তিনি আরও বলেন, দেশে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতে হলে জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর শক্তি।স্কাই টাইমস / এমএ / ২১ জুলাই