উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো দলটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।বিবৃতিতে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার বক্তব্য প্রকাশিত হয়েছে। এসব তথ্যের পাশাপাশি আরও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে।তিনি বলেন, ঘটনার প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়ার পর জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে একটি রুমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। এক ভিডিও তে তিনি বলেন ভুল হয়েছে। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের দাবি ও পাল্টা দাবি সামনে আসে এবং তা নিয়ে জনমনে ব্যাপক আলোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে দলটির পক্ষ থেকে তদন্ত ও তথ্য যাচাই শেষে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই