উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ঢাকা: দেশের প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে জন্য একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।এ সময় সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়।বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্কাইটাইমস/টিএম/২০ জুলাই