উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
অন্য দিনের মতোই ভিক্ষা করতে বেরিয়েছিলেন বৃদ্ধা নারী। জীবনের কঠিন বাস্তবতা যেন প্রতিদিনই তাকে রাস্তায় নামতে বাধ্য করে। কিন্তু সেদিনের পথচলার শেষে যে এমন এক অপ্রত্যাশিত উপহার অপেক্ষা করছে, তা তিনি কল্পনাও করেননি।আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী হাতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। অঝোরে কেঁদে ফেলেন। বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য দোয়া করেন।জানা গেছে, এই বৃদ্ধার কোনো সন্তান নেই। নিজের নামে কোনো ঘরও নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কোনোভাবে দিন কাটে তার। বয়সের ভার আর অসহায়ত্বের কারণে নিয়মিত কাজ করারও সুযোগ নেই। তাই ভিক্ষাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।এমন একজন মানুষের হাতে যখন সম্মান ও ভালোবাসার সঙ্গে উপহার তুলে দেওয়া হয়, তখন তা শুধু কিছু খাদ্যসামগ্রী বা প্রয়োজনীয় জিনিস নয়—এটি হয়ে ওঠে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।কক্সবাজারের পেকুয়ার এই বৃদ্ধার হাতে উপহার সামগ্রী তুলে দেয় আস সুন্নাহ ফাউন্ডেশনের কর্মীরা। সামান্য সহায়তাও কখনো কখনো একজন অসহায় মানুষের জীবনে বড় আশার আলো হয়ে আসে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা যদি এভাবেই অব্যাহত থাকে, তাহলে অনেক অসহায় মানুষের মুখে ফিরতে পারে হাসি, আর তাদের চোখের অশ্রু বদলে যেতে পারে কৃতজ্ঞতার অশ্রুতে।স্কাই টাইমস/ এমএ/ ১৯ জুলাই