উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা (এইওআই)।রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এইওআই জানায়, খুজেস্তান প্রদেশের দারখোভিনে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সংস্থাটির অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে।বিবৃতিতে বলা হয়, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত মূল্যায়ন করছে।এইওআই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় এবং বর্তমানে এটি নির্মাণাধীন রয়েছে।সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে বলে তেহরানের দাবি। এর জবাবে আঞ্চলিক কয়েকটি দেশে মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।এর আগে, যুদ্ধের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে।সূত্র: এএফপি, আনাদোলু স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই