উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ফুটবলপ্রেমী শোবিজ তারকাদের প্রিয় দল নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে। সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।তিশা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রিয় দলের জয়-পরাজয়ের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে বিয়ের কোনো সম্পর্ক নেই।সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এখন মানুষ আমাকে বলতে পারে, আমি আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনা জিতে গেছে। কিন্তু আমি তো জার্সি পরে কোনো ছবিও দিইনি। আমি অনেকবার বলেছি, আমি আর্জেন্টিনার সমর্থক, কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাই আমিও আর্জেন্টিনা সমর্থন করি।’বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল শিরোপা জিতলে অনেক তারকাই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। সেই প্রসঙ্গ টেনে তিশাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা জিতলে তিনি কি বিয়ে করবেন?প্রশ্নটি শুনে বিস্ময় প্রকাশ করে তানজিন তিশা পাল্টা বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’উল্লেখ্য, এর আগে অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ সেই মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। স্কাইটাইমস/টিএম/১৬ জুলাই