উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের আরও গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাষায় ‘আগ্রাসন’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। একই সঙ্গে অঞ্চলটির অন্যান্য গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানি পথও বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাহিনীটি।বুধবার (১৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে।খবরে বলা হয়, এ সতর্কবার্তার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার সকালে ড্রোন, যুদ্ধবিমান ও নৌবাহিনীর সমন্বয়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগে রাতভর প্রায় সাত ঘণ্টাব্যাপী আরও একটি সামরিক অভিযান পরিচালনা করা হয়।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আলোচনায় ফিরে না আসে, তাহলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হতে পারে।মঙ্গলবার রাতে সম্প্রচারিত একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়টি আপাতত শেষের জন্য রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে তেল ও গ্যাস সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এসেছে, যখন এর আগে তিনি হরমুজ প্রণালিতে শুল্ক আরোপের পরিকল্পনার পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছিলেন।এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।এর প্রতিক্রিয়ায় আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থে ব্যবহৃত অন্যান্য তেল ও গ্যাস রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হতে পারে। তবে সম্ভাব্য কোন কোন বাণিজ্যপথ এ পদক্ষেপের আওতায় আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই