উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
শিক্ষার্থীদের নিয়ে দেওয়া সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাঁর বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।সম্প্রতি এইচএসসি পরীক্ষা ও চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর ‘ব্রয়লার মুরগি’ প্রসঙ্গ টেনে দেওয়া একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ মন্তব্যকে অপমানজনক দাবি করে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।বিতর্কের মুখে সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, তাঁর বক্তব্যের কারণে কোনো শিক্ষার্থী কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।