উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের সাত জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৯টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। এতে ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩৯ জন।রোববার (১২ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা বর্তমানে বন্যার পানিতে আক্রান্ত। এসব জেলার মোট ৫৯টি উপজেলায় বন্যার প্রভাব পড়েছে।জেলাভিত্তিক প্রাণহানির মধ্যে কক্সবাজারে সবচেয়ে বেশি ২৮ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ছয়জন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে দুজন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন।বন্যাদুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য সাত জেলায় মোট ১ হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে এসব কেন্দ্রে ৩৮ হাজার ৪২২ জন মানুষ অবস্থান করছেন।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রাম জেলা। জেলার ১৬টি উপজেলায় আংশিক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানে ৫৮০টি আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ৯০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এ জেলায় বন্যায় ১৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।কক্সবাজারের ১০টি উপজেলার ৭০টি ইউনিয়ন ও চারটি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ২৭টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৫৮০ জন আশ্রয় নিয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ১৫ জন এবং রোহিঙ্গা ১৩ জন। এছাড়া সেখানে ২৪ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।বান্দরবানের সাতটি উপজেলার ৩৪টি ইউনিয়ন ও দুটি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দুজন।রাঙামাটির নয়টি উপজেলায় বন্যার প্রভাব পড়েছে। জেলার ৫০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৩ হাজার ৬৩৭ জন অবস্থান করছেন। এ জেলায় তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।খাগড়াছড়ির নয়টি উপজেলাও বন্যাকবলিত হয়েছে। সেখানে ১৫০টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৮৮৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এ জেলায় একজন আহত হয়েছেন।মৌলভীবাজারের পাঁচটি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২০টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ১৭২ জন মানুষ অবস্থান করছেন। এ জেলায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হবিগঞ্জের তিনটি উপজেলায়ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকার ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সাতটি জেলার জন্য মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।জেলাভিত্তিক বরাদ্দের মধ্যে চট্টগ্রামের জন্য ৬৫ লাখ টাকা ও ১ হাজার ২০০ মেট্রিক টন চাল, কক্সবাজারের জন্য ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, রাঙামাটির জন্য ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, বান্দরবানের জন্য ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল এবং মৌলভীবাজারের জন্য ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলাতেও প্রয়োজন অনুযায়ী ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা মোকাবিলায় মাঠপর্যায়ে ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। স্কাইটাইমস/টিএম/১২ জুলাই