উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আব্দুল্লাহ আল মানছুর ||
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধভাবে অস্থায়ী দোকান ও হকার বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামুন জানান, নগরীর যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি বলেন, "গত কয়েকদিন ধরে নগরীতে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।"মোহাম্মদ মামুন আরও বলেন, "সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমরা সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। বারবার সতর্ক করার পরও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তদন্তে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।"এর আগে একই অভিযানে রানীরবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের অন্তত ৩০টি ভ্যান জব্দ করা হয়। এছাড়া একটি ভবনের পার্কিং এলাকায় হকারদের ভ্যান রাখার সুযোগ দেওয়ার অভিযোগে ভবনের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, সেগুলো হলো— সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।