উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-এর সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক ও দৃঢ় রয়েছে। দুই নেতার মধ্যে মতবিরোধের খবরকে তিনি গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন।সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ভূমিকাকে উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তার দৃষ্টিভঙ্গির মিল রয়েছে।সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আঞ্চলিক যুদ্ধবিরতির বিষয়ে যে সমঝোতা হয়েছে, তা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্য সমালোচনা করেছেন। ওই সমঝোতায় লেবাননেও যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।এদিকে লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েল আগের অবস্থানেই রয়েছে। দেশটির দাবি, সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রয়োজন হলে তারা লেবাননে সামরিক অভিযান চালানোর অধিকার রাখে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিক্ষকও ছিলেন।নেতানিয়াহু বলেন, মিত্র দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।সাক্ষাৎকারে তিনি আরও জানান, শিগগিরই তিনি যুক্তরাষ্ট্র সফরে যাবেন। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।এ ছাড়া তুরস্কের কাছে আধুনিক যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের বিরোধিতা করবেন বলেও জানান নেতানিয়াহু। তার ভাষ্য, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এবং ইসরায়েলের আকাশসীমায় কৌশলগত সুবিধা কমিয়ে দিতে পারে।স্কাই টাইমস/ এমএ/ ০৭ জুলাই