উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ঢাকা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকতা কেবল একটি চাকরি নয়, এটি এমন একটি মহান দায়িত্ব, যার মাধ্যমে মানুষের মৃত্যুর পরও কল্যাণের ধারা অব্যাহত থাকে। তিনি শিক্ষকদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠান শুরুর আগে শিক্ষামন্ত্রী মঞ্চে না উঠে অতিথিদের সারিতে বসে প্রশিক্ষণার্থীদের ডেমো ক্লাস পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি তাদের পাঠদানের কৌশল দেখেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে দক্ষতা যাচাই করেন।বক্তব্যে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গঠনের কারিগর। একজন শিক্ষকের জ্ঞান, আদর্শ ও মূল্যবোধ শিক্ষার্থীদের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে। তাই শিক্ষকতা সবচেয়ে বড় সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম মাধ্যম।নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে তাদের শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে দেখেছেন। কারণ, শিক্ষকরাই তাদের সফলতার ভিত্তি গড়ে দিয়েছেন।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা এমন একটি পেশা, যার ইতিবাচক প্রভাব একজন মানুষের মৃত্যুর পরও সমাজে বিদ্যমান থাকে। এজন্য এ পেশাকে ভালোবেসে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর তদারকির ওপর গুরুত্বারোপ করে তিনি নায়েমে একটি স্থায়ী মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন। তিনি জানান, এই সেলের মাধ্যমে সার্বক্ষণিক শিক্ষা কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন এবং ঢাকায় বসেই দেশের বিভিন্ন শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ করা সম্ভব হবে।এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত ব্যবস্থা দ্রুত নিশ্চিত করতে নায়েম কর্তৃপক্ষকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।স্কাই টাইমস/ মাকসুদ/ ০৬ জুলাই