উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকা হার্নান গিল নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।উদ্ধারকারীরা জানান, প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন গিল। শতাধিক ঘণ্টার কঠিন প্রচেষ্টার পর তার কাছে পৌঁছানো সম্ভব হয়। অভিযানের সময় উদ্ধারকাজের জন্য তৈরি কয়েকটি পথ বারবার ধসে পড়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল এ অভিযানে অংশ নেয়। কোস্টারিকা রেড ক্রসের কর্মকর্তা রিকার্ডো আরিয়াস জানান, গিলের শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্ধার করার পর তাকে পানি ও স্যালাইন দেওয়া হয়েছে।গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।স্কাই টাইমস/আহসান তানিল/৩ জুলাই