উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
হঠাৎ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে আসে। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে। এতে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার রাতে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিকট শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন তারা।পরিস্থিতি মোকাবিলায় টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে নৌ টহল বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তজুড়ে নজরদারিও জোরদার করা হয়েছে।বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনও সীমান্ত এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।এদিকে, নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তেও মিয়ানমারের অভ্যন্তর থেকে বিস্ফোরণ ও যুদ্ধবিমানের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি বলে জানিয়েছে বিজিবি।প্রসঙ্গত, মিয়ানমারে চলছে সেনা শাসন। যারফলে দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন সময় হামলা ও সংঘর্ষে জড়াচ্ছে।সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আরাকান আর্মি। এটি রাখাইন রাজ্যের নিয়ন্ত্রন রেখেছে। অভিযোগ আছে রোহিঙ্গাদের উপর হত্যা, নির্যাতনসহ নানা অভিযোগ আছে এই সংগঠনটির বিরুদ্ধে। এছাড়াও এই সংগঠনের কারণেই রাহিঙ্গারা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। এছাড়াও আরো অনেক সশস্ত্র গোষ্ঠি রয়েছে। যারা বিভিন্ন রাজ্যে আধিপত্য বজায় রেখেছে।স্কাই টাইমস/ এমএ/ ০৩ জুলাই