উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির নারী এমপি নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক টকশোতে দেওয়া বক্তব্যে গভীর ক্ষোভ ও মর্মাহত হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।শনিবার ফেসবুকে দেয়া এক পোস্টে ছাত্রদল সভাপতি বলেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ সারথি এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদান রয়েছে। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য তাদের হতাশ করেছে।এতে বলা হয়, “প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল একটি টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”ছাত্রদলের এই নেতা উল্লেখ করেন, তারা বিশ্বাস করে নিলোফার চৌধুরী মনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে তিনি আরও সংযত ও শ্রদ্ধাশীল ভূমিকা পালন করবেন বলে তারা প্রত্যাশা করে।ছাত্রদল সভাপতি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ এবং শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে এ বিষয়ে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করে।সম্প্রতি চ্যানেল আই- এর টকশোতে নিলোফার চৌধুরী মনি বলেন জুলাই আন্দোলন ডিজাইন ছিল। তিনি আরো বালেন, জুলাই আন্দোলনে স্নাইপার চালালো কারা?। বিএনপির এই সাংসদ আরো উল্লেখ করেন এই আন্দোলনে কারা যে মেইন ছিল কেউ জানেনা। গুলির কোন শব্দ হয়নি, স্নাইপারের গুলি ছিল।স্কাই টাইমস/ এমএ/ ০২ জুলাই