উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
রাজশাহীতে চুরির অভিযোগে চার তরুণকে মারধর করা হয়েছে। এই সময় চুল কেটে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগরাজশাহীর শাহ মখদুম থানার আলিফ-লাম-মীম ভাটা এলাকায় সিগারেট চুরির অভিযোগে চার তরুণকে ধরে স্থানীয় এক যুবদল নেতার কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে চার তরুণকে স্থানীয় যুবদল নেতা সাকিবুর রহমানের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বেঁধে লাঠি ও কাঠের টুকরা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। পরে আহত অবস্থায় চারজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ভুক্তভোগীদের পরিবারের দাবি, দোকানের সিসিটিভি ফুটেজে চুরির কোনো স্পষ্ট প্রমাণ নেই। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ বেড়েই চলছে। একের পর এক চুরি -ছিনতাইয়ের শিকার হচ্ছে মানুষ। যার কারণে মাঝে মাঝেই দেখা যায় চুরির অভিযোগে মারধর। বিশ্লেষকরা মনে করেন, এর জন্য দরকার কার্যকর পদক্ষেপ। ছুরি-ছিনতাই এর কারণে মানুষ অতিষ্ঠ। এমন অবস্থায় সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া।স্কাই টাইমস/ আহসান তানিল/১ জুলাই