উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেওয়ার লক্ষ্যে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।দলীয় সূত্র জানিয়েছে, সফরের অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাসে ভিসার আবেদন জমা দিয়েছেন। তবে আবেদন প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় তিনি ভিসা হাতে পাননি। এ কারণে বিমানের টিকিট বুকিং ও যাত্রার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি।একই সূত্রের দাবি, শোকানুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ভিসা অনুমোদনের পর সফরের সময়সূচি ও যাত্রার বিস্তারিত তথ্য জানানো হবে।এদিকে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর তিনজন সংসদ সদস্যও ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশিত হয়নি।স্কাই টাইমস/ এমএ/ ০১ জুলাই