উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক: ||
আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ইবোলা। এই প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। জাতিসংঘ বলছে, নিয়ন্ত্রণে আনতে না পারলে মহাদেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। জাতিসংঘের আশঙ্কা, পরিস্থিতির অবনতি হলে প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি এবং তিন লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, বর্তমানে ছড়িয়ে পড়া 'বুন্ডিবুগিও' ধরনের ইবোলা ভাইরাস বিশেষ উদ্বেগের কারণ। কারণ, এ ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো কার্যকর ও নির্ভরযোগ্য কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই।কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মে দেশটিতে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।এদিকে প্রতিবেশী উগান্ডাতেও সীমিতসংখ্যক সংক্রমণের খবর পাওয়া গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে দক্ষিণ সুদানসহ আশপাশের দেশগুলোতেও ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। ফলে পুরো অঞ্চলের জনস্বাস্থ্য ও অর্থনীতি নতুন সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ০১ জুলাই