উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
পাবনা: পাবনার ঈশ্বরদীতে ঘটে গেল এক তুলকালাম কাণ্ড। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়ার অভিযোগ ওঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলা ও ভাঙচুরের অভিযোগের পর নির্ধারিত অনুষ্ঠানটি শেষ পর্যন্ত স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানে অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব-কে অতিথি হিসেবে আমন্ত্রণ না জানানোয় তার সমর্থকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে পড়ে।অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে লাঠিসোঁটা হাতে কয়েকজন অনুষ্ঠানস্থলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ভাঙচুর চালায়। এতে অনুষ্ঠান আয়োজন ব্যাহত হয় এবং নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা বিদায় সংবর্ধনা কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।ঘটনার সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে স্থানীয় মানুষ এই ঘটনায় মর্মাহত হয়েছেন। একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এমন হামলার ঘটনা ন্যাক্কারজনক বলে মনে করছেন গ্রামের মানুষ। কয়েকজন গ্রামবাসী জানান, এমন ঘটনা বিএনপির জনপ্রিয়তা কমাবে। তাই বিএনপির হাইকমান্ডের উচিত এ জাতীয় কার্যক্রম থেকে বিরত থাকা। আর শিক্ষকদেরকে যথাযথভাবে সম্মান করা।স্কাই টাইমস/ এমএ/ ০১ জুলাই